LinkedIn Master Prompt Builder
LinkedIn Master Prompt Builder
নিজের সম্পর্কে যা জানেন লিখে দিন। এই টুল একটা মাস্টার প্রম্পট বানিয়ে দেবে — সেটা ChatGPT / Claude / Gemini-তে পেস্ট করলেই একসাথে পাবেন ৪টা Headline, ২টা About, পুরো Banner Copy, ৪টা Featured কার্ড, আর নিজের ব্র্যান্ড কালার। LinkedIn-এ বসানোর লেখা ইংরেজিতে, আর প্রতিটার ব্যাখ্যা বাংলায়। AI কোনো প্রশ্ন করবে না — একবারেই পুরোটা দেবে।
ব্যানার বানান
৬টা Layout, ৮টা রঙের সেট, নিজের ছবি — সব বদলে দেখুন। বাঁ পাশের ৩০০px-এ প্রোফাইল ছবি বসে, তাই ওই জায়গাটা খালি রাখা আছে। শেষে PNG নামিয়ে সরাসরি LinkedIn-এ আপলোড করুন।
প্রতিটা Layout-এ একই লেখা বসবে — শুধু সাজানোটা বদলাবে। ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন কোনটা আপনার সাথে যায়।
খালি রাখলে ওই বাক্সটা দেখাবে না।
Background সরানো ছবি (PNG) সবচেয়ে ভালো দেখায়।
Featured Section-এ Link বা File দিলে LinkedIn এই ছবিটা Preview হিসেবে দেখায়। মাপ 1200 × 628।
এই তিনটা LinkedIn-এ Link দেওয়ার সময় হাতে লিখতে হবে — ছবির ভেতরে যায় না। ডান পাশে Preview দেখুন।
উপরের বাটনে চাপলে ওই ধরনের লেখা বসে যাবে। তারপর নিজের মতো বদলে নিচের বাটনে চাপুন।
Guide কী বোঝাচ্ছে
- বাম দিকের বৃত্ত — এখানে Profile Photo বসবে। এই জায়গায় লেখা রাখবেন না।
- দুই পাশের খাড়া দাগ — মোবাইলে এর বাইরের অংশ কেটে যায়।
- বাইরের বিন্দু-রেখা — ৪০px মার্জিন।
Book a 1:1 Meeting with Me
Cal.com
Let's discuss your brand, design and growth goals.
Featured-এ কী কী রাখবেন
৩টার বেশি না। গুরুত্বের ক্রমে সাজান — মানুষ প্রথমটাই সবচেয়ে বেশি ক্লিক করে।
১. Book a Call / যোগাযোগের লিংক
২. Portfolio বা কাজের নমুনা
৩. একটা Free জিনিস (Checklist, Guide)
প্রতিটা Featured-এর Title-এ একটা কাজ থাকা উচিত — "Portfolio" না লিখে "Click to see my work" লিখুন।
উপরে কার্ডটা বানিয়ে
"Left slot-এ বসান" চাপুন।
উপরে কার্ডটা বানিয়ে
"Right slot-এ বসান" চাপুন।
Featured কার্ড বানান
৫টা ধরনের কার্ড — Book a Call, Portfolio, Offer, Lead Magnet, Testimonial। নিচে দুইটা Slot আছে, ওখানে বসিয়ে দেখুন LinkedIn প্রোফাইলে পাশাপাশি কেমন লাগবে।
কোন পেশায় কোন রঙ
নিজের পেশা বেছে নিন। প্রতিটা প্যালেটে ক্লিক করলেই সেটা ব্যানার আর Featured কার্ডে বসে যাবে। একবার বেছে নিলে অন্তত ছয় মাস সেই তিনটা রঙেই থাকুন।
গাইড
এই টুলটা আসলে কী করে
এটা আপনার প্রোফাইল লিখে দেয় না। এটা AI-কে দেওয়ার মতো একটা নিখুঁত নির্দেশনা লিখে দেয়। কারণ ChatGPT-কে “আমার হেডলাইন লিখে দাও” বললে যা আসে, আর একটা গোছানো ব্রিফ দিলে যা আসে — দুটোর মধ্যে আকাশ-পাতাল তফাত।
ধাপে ধাপে
- বাঁ পাশের ঘরগুলো পূরণ করুন। About-এর ঘরটা যত বড় হবে, ফল তত ভালো।
- “প্রম্পট বানান” চাপুন। বাংলা আর ইংরেজি — দুই ভার্সনই তৈরি হবে।
- যেকোনো একটা Copy করে ChatGPT / Claude / Gemini-তে পেস্ট করুন।
- AI কোনো প্রশ্ন করবে না। যা দিয়েছেন তা পড়েই একবারে পুরো আউটপুট দেবে। কোনো সংখ্যা না দিলে [___] রেখে শেষে তালিকা করে দেবে।
- Banner-এর লেখাগুলো সরাসরি Banner Builder টুলে বসিয়ে দিন — ঘরের নাম হুবহু মিলবে।
যে ভুলটা সবাই করে
AI যা দিল, হুবহু কপি করে প্রোফাইলে বসিয়ে দেওয়া। ২০২৬-এর LinkedIn টেমপ্লেট-ধাঁচের লেখা ধরে ফেলে, আর মানুষও ধরে ফেলে। তিন-চারটা ভার্সন থেকে সবচেয়ে ভালো অংশগুলো নিয়ে নিজের একটা চতুর্থ ভার্সন বানান — নিজের সংখ্যা, নিজের ঘটনা, নিজের ভাষা দিয়ে।
Output-এ যা যা পাবেন
- Headline × 4 — Keyword-first, Outcome-first, Proof-first, Bold। প্রতিটার নিচে বাংলায় ছোট ব্যাখ্যা: কোন শব্দটা সার্চে ধরা পড়বে, ফিডে কী দেখাবে, কেন কাজ করবে।
- About × 2 — একটা গল্প-ধাঁচের, একটা স্ক্যান করার মতো সোজাসাপ্টা। দুটোরই ব্যাখ্যা বাংলায়।
- Banner Copy — ৬টা Zone, প্রতিটায় ৩টা করে অপশন, সাথে রঙ, ফন্ট, লেআউট আর একটা AI image prompt।
- Featured × 4 — Portfolio, Book a Meeting, Free Resource, Proof। প্রতিটার Title, Description আর কার্ডের ভিতরের লেখা।
- ব্র্যান্ড কালার — আপনার কাজ আর ক্লায়েন্ট দেখে ৩টা প্যালেট, hex সহ, আর কেন এই রঙ — বাংলায় ব্যাখ্যা।
- Keywords + Audit — ১৫টা কিওয়ার্ড, Skills-এর ক্রম, আর কী কী এখনো বাকি তার তালিকা।